ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ভারতে করোনায় আক্রান্ত পৌনে ২ কোটি ছাড়াল

  • আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 179
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিশ্বে সবচেয়ে বিপর্যস্ত ভারতে এরই মধ্যে আক্রান্ত সংখ্যা পৌনে দুই কোটি ছাড়িয়ে গেছে। যদিও আগের দিনের তুলনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। কিন্তু এই সংখ্যাটা খুব বেশি নয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ১৯ হাজার ৪৩৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল তিন লাখ ৫২ হাজার ৯৯১ জন। সংক্রমণের পাশাপাশি এ সময় মৃত্যুও কিছুটা কমেছে। বর্তমানে বিশ্বের ‘হটস্পট’ ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬৪ জনের। আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৮১২ জন।

করোনার পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে মঙ্গলবার সকালে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। আর মোট মৃত্যু হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

সর্বাধিক সংক্রমণের হিসেবে বিশ্বে শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। মৃত্যুর পরিসংখ্যানে দেশটি অবশ্য এখনো চতুর্থ স্থানে রয়েছে। ভারতের চেয়ে বেশি আক্রান্ত শুধু যুক্তরাষ্ট্রে, তিন কোটি ২৮ লাখ ৭৫ হাজার। তবে এ পর্যন্ত ভারতের চেয়ে বেশি মানুষের করোনায় মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোতে। সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে করোনায় আক্রান্ত পৌনে ২ কোটি ছাড়াল

আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১