ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ভারতে দৈনিক আক্রান্ত ১ লাখের বেশি

  • আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বিতীয় ঢেউয়ে বেহাল ভারত। এক লাখের গণ্ডি আগেই পেরিয়েছিল। এবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এক লাখ ১৬ হাজার জন। ভারত সরকার জানিয়েছে, আগামী চার সপ্তাহ ‘‌খুব ‌সঙ্কটজনক’‌।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৭৩৬ জন। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল এক কোটি ২৮ লাখ। গত ২৪ ঘণ্টায় ভারত মারা গেছেন ৬৩০ জন। এখন পর্যন্ত করোনায় মারা গিয়েছেন এক লাখ ৬৬ হাজার ১৭৭ জন। সংক্রমণের নিরিখে বিশ্বে তৃতীয় ভারত। প্রথম আমেরিকা, দ্বিতীয় ব্রাজিল।

ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার জন। এছাড়াও ছত্তিশগড়, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশে পরিস্থিতি যথেষ্ট খারাপ। দৈনিক আক্রান্ত এখানে লাফিয়ে বাড়ছে। তবে মোট সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরে রয়েছে কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু।

ছত্তিশগড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২১ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ওই একই সময়ে ৫,১০০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৮৫৬ জন। যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে আগামী চার সপ্তাহ খুবই আশঙ্কাজনক বলে মনে করছে কেন্দ্রে।

নীতি আয়োগ (‌‌স্বাস্থ্য)‌‌ সদস্য ডা.‌ ভি কে পল জানালেন, আগের বারের তুলনায় এবার সংক্রমণের হার অনেক বেশি। আগামী চার সপ্তাহ সচেতন থাকতে হবে। এই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে।
প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে দেশে টিকাকরণ সকলের জন্য চালু কেন করা হচ্ছে না?‌ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, জানিয়েছেন জুলাই পর্যন্ত দেশে টিকার জোগান যথেষ্ট নয়। তাই এই ব্যবস্থা সম্ভব নয়। সূত্র : আজকাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে দৈনিক আক্রান্ত ১ লাখের বেশি

আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১