ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

  • আপডেট সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এই হামলা চালায় হিন্দুত্ববাদী বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ কর্মসূচির কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সোমবার রাত ৮টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে।

জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউজে অবস্থিত গান্ধি মূর্তির সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। একপর্যায়ে সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এ সময় উগ্রপন্থীদের বাধা দেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মোতায়েন করা হয় সিআরপিএফ’র সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকারী হাইকমিশন কার্যালয়জুড়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

আপডেট সময় : ১০:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪