ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল দেখছেন ডি ভিলিয়ার্স

  • আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। এরমধ্যে ভারত-ইংল্যান্ড ফাইনাল খেলবে বলে মনে করেন তিনি। ডি ভিলিয়ার্সের দৃষ্টিতে আবারও বিশ^কাপ জিততে পারে ভারত। সেমির তালিকায় পাকিস্তানকে না রাখলেও নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে ঠিকই রেখেছেন ডি ভিলিয়ার্স।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ^কাপ ১৩তম আসরের। বিশ^কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ^কাপের আগে বেশ কিছু দ্বিপাক্ষীক সিরিজও আছে দলগুলোর। এরমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা, বিশ^কাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। এবার বিশ^কাপের সেমিফাইনালিস্টের নাম জানালেন ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন ডি ভিলিয়ার্স বলেন ভারত ও বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে বিশ^কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও আমি চাই, আমার দেশ দক্ষিণ আফ্রিকার ছেলেরা ফাইনাল খেলুক।’
বিশ^কাপের শিরোপা জয়ের দৌড়ে ভারতকে এগিয়ে রাখছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘অবশ্যই ভারতকে এগিয়ে রাখবো। আমি তো মনে করি আবারও বিশ্বকাপ জিতবে ভারত। এটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে আমি ব্রিগ থ্রি- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখবো।’
সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে নিজ দেশকে দক্ষিণ আফ্রিকাকে তালিকায় রেখেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘চতুর্থ দল হিসেবে আমি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখবো। পাকিস্তানেরও ভালো সম্ভাবনা আছে। তারপরও চতুর্থ দল হিসেবে আমি দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রাখবো।’
এশিয়ার বাইরে তিনটি দেশকে সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন ডি ভিলিয়ার্স। তারপরও নিজের পছন্দের তালিকাকে সঠিক বলে জানিয়েছেন তিনি, ‘উপমহাদেশের বাইরের তিনটা দলকে সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তবে বিশ্বকাপের উইকেট ভালো হবে বলে সেমিতে এই চার দলকেই দেখা যাবে মনে করি। আমার মনে হয় না বিশ্বকাপে খারাপ উইকেট থাকবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল দেখছেন ডি ভিলিয়ার্স

আপডেট সময় : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩