ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনে ইংল্যান্ডের উদ্যোগ

  • আপডেট সময় : ১০:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

টেস্ট সিরিজে মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। এ নিয়ে উদ্যোগ নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে প্রাথমিক কথা বলছেন ইসিবি কর্তারা। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব দেননি তারা।

রাজনৈতিক জটিলতার কারণে গত ১৫ বছর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত এবং পাকিস্তান। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর থেকেই বন্ধ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসির কোনও প্রতিযোগিতা বা এশিয়া কাপের মতো বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তানের ২২ গজে লড়াই দেখা যায় না। তাই ইসিবি কর্তারা চাইছেন তাদের দেশে দু’দলের টেস্ট সিরিজ আয়োজন করতে। নিরপেক্ষ কেন্দ্রে সিরিজ হলে দু’দেশের ক্রিকেট বোর্ড সম্মতি দিতে পারে বলে আশা তাদের।

জানা গেছে, ইসিবির ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডারলো পাকিস্তানের ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা শুরু করেছেন। ইংল্যান্ড-পাকিস্তান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরি‌জের মধ্যেই কথা শুরু হয়েছে। পাকিস্তান অবশ্য নিরপেক্ষ কেন্দ্রে খেলতে রাজি নয় বলে জানা গেছে। কারণ, দীর্ঘ দিন পর তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে। পাকিস্তান নিজেদের দেশে সিরিজ আয়োজন করতে চায়।
দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ না থাকলেও তারা নিজেদের দেশের সরকারকে রাজি করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তা না হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও দেখা হবে না ভারত এবং পাকিস্তানের। সূত্র: এনডিটিভি, ক্রিকেটপাকিস্তান, দ্য গার্ডিয়ান, জিওসুপার
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনে ইংল্যান্ডের উদ্যোগ

আপডেট সময় : ১০:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২