ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালো আছেন রনি তালুকদার, খেলবেন ২য় ম্যাচ

  • আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাগরিকায় সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। এমন জয়ে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওপেনার রনি তালুকদার। মাত্র ৩৮ বলে খেলেন ক্যারিয়ার সেরা ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। ফলশ্রুতিতে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জেতেন রনি, তবে সেই পুরস্কার নিজের হাতে নেয়া হয়নি তার।

ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে, ব্যাট হাতে ফর্মে থাকলে ফিল্ডিংয়েও পাওয়া যায় বাড়তি আত্মবিশ্বাস। তবে সেই আত্মবিশ্বাসই কাল হলো রনি তালুকদারের। ঘটনাটা ঘটে ম্যাচের একদম শেষ ওভারে। সীমানায় ফিল্ডিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রনি। এরপর বামহাত চেপে ধরে বসে পড়েন। দ্রুত মাঠে প্রবেশ করেন ফিজিও। কিছুক্ষণ শুশ্রুষার পরও রনি অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নেয়া হয় তাকে।

তবে এরপর আর মাঠে দেখা যায়নি তাকে, আসেননি ম্যাচসেরার পুরস্কার নিতেও। আসতে পারেননি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। ফলে শঙ্কা ছড়িয়ে পড়ে সমর্থকদের মনে। তবে অবশেষে সুখবর পাওয়া গেল, ভালোই আছেন রনি তালুকদার। বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, ‘রনি বড় কোনো চোট পায়নি। আশা করি পরের ম্যাচে খেলবেন।’

অতঃপর নিজের সুস্থতার খবর নিশ্চিত করেছেন রনিও, রনি বলেন, ‘ভালো আছি। চোট অতটা গুরুতর নয়। আশা করছি সব ঠিক আছে। দোয়া করবেন যেন পরের ম্যাচটা খেলতে পারি।’

এমন ইনিংস খেলার পর নিজের বাবাকে স্মরণ করে আবেগতাড়িত হয়ে যান রনি। ‘বাবা সব সময় চাইতেন যেন আমি জাতীয় দলে খেলি। এখন খেলছি কিন্তু বাবা নেই। আমার বিশ্বাস বাবা আকাশ থেকে দেখছেন। খুব মনে পড়ছে তাকে। তিনি বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো।’ যোগ করেন রনি।

উল্লেখ্য যে, আগামীকাল বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে টাইগাররা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালো আছেন রনি তালুকদার, খেলবেন ২য় ম্যাচ

আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩