ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাশরাফি-নিগারদের শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোন সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।‘

বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফেসবুকে নিগার লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ…সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাশরাফি-নিগারদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩