ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

ভাসানচর যাবেন ১০ রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। আগামী ৩ এপ্রিল তারা স্থানান্তরিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সেখানে যাবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাবেন। সফরে ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী তারা।

এই রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের জন্য তহবিল যোগান দেয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে দেখবেন তারা। এছাড়া সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের কথা বলারও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের সাথে জাতিসঙ্ঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয় যৌথ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে মার্চ মাসের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত জাতিসঙ্ঘের একটি দল দ্বীপটি পরিদর্শন করে।

কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। বছর দুয়েক আগেও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধার কারণে। তবে গত বছরের ডিসেম্বরে জাতিসঙ্ঘের অনিচ্ছার পরও ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাসানচর যাবেন ১০ রাষ্ট্রদূত

আপডেট সময় : ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১