ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

  • আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে কিছু ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, অপহরণের টাকা না দেওয়ায়, বিএনপি নেতার বাড়িতে চালের ড্রামের ভেতরে শিশুর লাশ পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, ডিবি পুলিশের এক কর্মকর্তা সবুজ রঙের চালের ড্রাম থেকে লাশ উদ্ধারের চেষ্টা করছে এবং একজন নারীকে ধরে নিয়ে যাচ্ছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ২০২২ সালের ২ অক্টোবরের। এটি যশোরের পতেঙ্গালী গ্রামে প্রতিবেশীর বাড়ির চালের ড্রাম থেকে সানজিদা নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের দৃশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিন্ন ঘটনার ভিডিও ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ

আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫