ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভেঙে ফেলা হলো মেসির মূর্তি

  • আপডেট সময় : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / 351
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ২০১৬ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন তিনি। তাকে ফিরিয়ে আনতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে উন্মোচন করা হয় মেসির অবিকল একটি ব্রোঞ্জের মূর্তি।

মূর্তিটি উন্মোচন করেন বুয়েন্স অ্যাইরেসের মেয়র হোরাশিও লরেত্তা। যেখানে চিরচেনা ভঙ্গিতে বল নিয়ে ছুটছেন মেসি। বুয়েন্স অ্যাইরেসের লা প্লাটা নদীর তীরে মেসির মূর্তিটি শোভা পাচ্ছিলো।

তবে সোমবার মেসির এ মূর্তিটিকে নষ্ট করে দিয়েছে নিন্দুকেরা। ওই মূর্তির কোমরের উপর পর্যন্ত কেটে ফেলা হয়েছে। আর কেটে ফেলা অংশটুকুও সেখানে নেই।

এ প্রসঙ্গে বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ‘লিওনেল মেসির মূর্তিটি নষ্ট করা হয়েছে। এই ফুটবলারের মূর্তির উপরের অংশ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা অংশটুকুও আর সেখানে পাওয়া যায়নি। সিটি কর্তৃপক্ষ আরো বলেন, ‘দ্রুতই মূর্তিটি সংস্কারের কাজ শুরু করা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেঙে ফেলা হলো মেসির মূর্তি

আপডেট সময় : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭