ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আজ থেকে কার্যকর

  • আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে বাংলাদেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে; আজ থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি মূল্য ১৯৫ টাকা কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশ ভ্রমণ

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটির নতুন দাম বৃদ্ধির এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা এবং পাঁচ লিটার বোতল সয়াবিন তেল ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৭৭ টাকা এবং খোলা পাম তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৪ টাকা এবং পাম তেল ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। সে হিসাবে লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হলো।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আজ থেকে কার্যকর

আপডেট সময় : ০১:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫