ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর

ভোলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়

  • আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার লালমোহন উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
এ সময় সংসদ সদস্য শাওন বলেন, সমাজের পিছিয়ে পড়া, মৌলিক অধিকার থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের অধিকার প্রতিষ্ঠাসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী যদি দেশকে উন্নত ও ডিজিটাল না করতেন, তাহলে আজো আমরা পিছিয়ে থাকতাম।
তিনি বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করছে সরকার। আমরা জাতির পিতার আদর্শে বিশ^াস করি, তাঁর কন্যার দর্শনে বিশ^াস করি। তাই সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কষ্ট লাঘবে কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, গত ১৫ বছরে বর্তমান সরকার দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া দিয়েছে। প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, তাঁর মধ্যে অন্যতম হলো একজনও পিছিয়ে থাকবেনা। প্রত্যেক মানুষকে উন্নয়নের আওতায় আনা হবে। সরকার সেইভাবেই কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।
এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী মুক্তিযোদ্ধা সন্তান, মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত, প্রতিবন্ধী, মসজিদের ইমাম, বয়স্কভাতা প্রাপ্ত, বিধবা ভাতাপ্রাপ্ত, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারাসহ বিভিন্ন উপকারভোগীরা তাদের মতামত তুলে ধরেন।
সভা শুরুর আগে ২০০১ পরবর্তি সময়ে লালমোহন উপজেলায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের অত্যাচার ও নির্যাতনের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় ১০ হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময়

আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩