ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা

  • আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় আজ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় সদর উপজেলা, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার সকল প্রার্থীরা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহিদ হোসেন প্রার্থীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আর রশিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইউনুছ, মোশারফ হোসেন, মো: ইউসুফ, বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: রাসেল, দৌলতখান উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো: ইয়াসিন লিটন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা ফেরদৌসসহ অন্যরা। এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা

আপডেট সময় : ০২:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪