ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

ভোলা-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে জেলায় বন্ধ থাকা ভোলা-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বিআইডব্লিউটিএ’র সদর দপ্তরের নির্দেশক্রমে আজ থেকে লঞ্চ চলাচলে এ নির্দেশনা দেয়া হয়। তবে এখানো বন্ধ রয়েছে ভোলা-বরিশালসহ অভ্যন্তরীণ রুটের এক ইঞ্জিন বিশিষ্ট ছোট লঞ্চ চলাচল। একইসাথে ভোলার দুটি রুটের সি-ট্রাকও বন্ধ রয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এসব নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা অব্যহত থাকবে। এদিকে আজো বন্ধ রয়েছে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল ।

ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান দুপুর সাড়ে ১২ টায় বাসস’কে জানান, বৃহস্পতিবার ভোলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ১০ টি লঞ্চ প্রস্তুত রয়েছে। আবহাওয়া ভালো হওয়ায় দুই ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচলে অনুমোতি পাওয়া গেছে। বিকেল থেকে এসব লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তবে আবহাওয়া পুরোপুরি ভালো না থাকায় এক ইঞ্জিনের লঞ্চ বন্ধ থাকছে। কারণ নদী এখোনো বেশ উত্তাল রয়েছে।

তিনি আরো বলেন, ইলিশা মজু চৌধুরীর হাট রুটের লঞ্চটি দুই ইঞ্জিন হওয়ায় সেটি চলার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ভোলা-বরিশাল, ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া, তজুমদ্দিন থেকে মনপুরা ও দুটি সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আজকে এসব রটের নৌ যান চলাচলের সুয্গো খুবই কম রয়েছে বলে জানান তিনি।

ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিসের মেরিন অফিসার হারুন অর রশিদ বলেন, এ রুটে চলাচলকারী আমাদের ৪টি ফেরি ২৫ তারিখ থেকেই বন্ধ রয়েছে। ফেরিগুলো লক্ষীপুর সাইডের নিরাপদ অবস্থানে রয়েছে। নদীতে প্রচুর বাতাস ও রুলিং হচ্ছে। তাই আবহাওয়া উন্নত না হওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছেনা বলে জানান তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে জেলায় গত ২৫ তারিখ বিকেল থেকে ভোলা-ঢাকা নৌ রুটসহ সকল রুটের সব ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

সূত্র : বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলা-ঢাকা নৌ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১