ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘ময়ূরাক্ষী’র আইটেম গানে ‘রিকশা পেইন্ট’

  • আপডেট সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
গানের দৈর্ঘ্য ২ মিনিট ৫ সেকেন্ড। এই সময়ের মধ্যেই অসংখ্যবার দেখা গেল ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে জায়গা করে নেওয়া ঢাকার রিকশা পেইন্ট। ঐতিহ্য আর আধুনিক সময়ের গান ও নাচকে সঙ্গী করে এলো ‘ময়ূরাক্ষী’ সিনেমার আইটেম গান। আজ সন্ধ্যায় ছবিটির সোশ্যাল মিডিয়া পেজে ২ মিনিট ৫ সেকেন্ডে গানের ভিডিও প্রকাশ করা হয়।

ছবির নির্মাতা রাশিদ পলাশ মতে এটি সিনেমার ‘ইন্ট্রোডিউসিং সং’। ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমা দিয়ে আলোচনায় আসা আলিশা ইসলামকে। নাদিম ভুঁইয়ার সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে গানটিতে।

‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার। টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট।

রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। আমি এই প্রথম প্রেমের ছবি বানিয়েছি। আমি সব সময় ইতিহাসভিত্তিক সিনেমা নির্মাণ করেছি, এবার যেহেতু আমার ঘরানার বাইরে রোমান্টিক সিনেমা নির্মাণ করেছি, নিজেকেই নিজে চ্যালেঞ্জ করেছি। তাই সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক দেখে জানাবে।’

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তুরী চৌধুরী।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ময়ূরাক্ষী’র আইটেম গানে ‘রিকশা পেইন্ট’

আপডেট সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪