ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মরক্কো বাধার সম্মুখীন বেলজিয়াম

  • আপডেট সময় : ১০:৪২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতারের আল থুমামা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বেলজিয়াম ও মরক্কো। জয় পেলেই শেষ ষোল নিশ্চিত করে ফেলবে বেলজিয়াম, একই উদ্দেশে মাঠে নামবে মরক্কোও। তবে সমীকরণটা একটু কঠিন তাদের জন্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৭টায়।

বিশ্বকাপ বাছাইপর্বে গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল করা বেলজিয়াম বিশ্বকাপের শুরুটাও রাঙিয়েছে জয় দিয়ে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে মিখি বাতসুয়াইয়ের একমাত্র গোলে কানাডাকে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের দল।

এবার বেলজিয়ামের সামনে মরক্কো, যারা ৪০ বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে। অবশ্য মরক্কোর শুরুটাও খারাপ হয়নি। ২০১৮ বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে মরক্কোও ভালোভাবে টুর্নামেন্ট শুরু করেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বেলজিয়াম ও মরক্কো এই পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে বেলজিয়ামের জয় ২ ম্যাচে। যেই দুই জয়ের একটি ১৯৯৪ বিশ্বকাপে। অন্যটি ১৯৯৯ সালে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয় ২০০৮ সালে এবং মরক্কো সেবার ম্যাচটি জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে।

তবে গত এক যুগে বেলজিয়াম দলে অনেক পরিবর্তন এসেছে এবং বর্তমানে দলটির গোল্ডেন জেনারেশন ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে মরক্কোও প্রতিজ্ঞাবদ্ধ, তারা তাদের সমর্থকদের হতাশ করতে চায় না। ফলে বলাই যাচ্ছে, কঠিন একটি ম্যাচই অপেক্ষা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরক্কো বাধার সম্মুখীন বেলজিয়াম

আপডেট সময় : ১০:৪২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২