ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মাঠে নামছে ক্রোয়েশিয়া, প্রতিপক্ষ মরক্কো

  • আপডেট সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিরোপার খুব কাছে গিয়েও তা আর ছোঁয়া হয়নি ক্রোয়েশিয়ার। গত রাশিয়া বিশ্বকাপে আক্ষেপ সঙ্গী করেই দেশে ফিরতে হয় লুকা মডরিচের দলকে। ফ্রান্সের কাছে হৃদয় ভাঙে ক্রোয়াটদের, রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয় ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও নান্দনিক খেলা উপহার দিয়ে ক্রোয়েশিয়া জয় করে নিয়েছিল ফুটবলপ্রেমীদের মন।

তবে এবার আর মন নয়, শিরোপাই জিততে চায় লুকা মডরিচের দল। কাতার বিশ্বকাপ থেকে শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় ক্রোয়েশিয়া। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো। যাদের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একবার খেলেছে ক্রোয়াটরা। ১৯৯৬ সালে সেই প্রীতি ম্যাচে জিতেছিলে কোভাসিচ-ব্রোজোভিচ-প্যারিসিচদের পূর্বসূরিরা।

এই ম্যাচেও জয় তুলে নিতে চাইবে ক্রোয়েশিয়া। যেখানে তাদের বড় অস্ত্রের নাম লুকা মডরিচই। গত বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ফুটবলার ছিলেন মডরিচ, এবার দলটির অধিনায়কত্বও তার হাতে। গত বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপেও আলো ছড়াতে চাইবেন ৩৭ বছর বয়সী মডরিচ। অনুপ্রেরণা হতে পারে তার খেলা শেষ বিশ্বকাপ।

ক্রোয়েশিয়া দলে আরো অনেক নামি তারকা রয়েছেন। ফিফা র‍্যাঙ্কিং, দলীয় শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান, সবদিক থেকেই এগিয়ে ক্রোয়েশিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে আছে ক্রোয়েশিয়া, বিপরীতে মরক্কো ১০ ধাপ পেছনে, মানে ২২ নম্বরে। তবে মরক্কোর বড় অনুপ্রেরণা হতে পারে সৌদি আরব। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ পেছনে থেকেও গতকাল অবিশ্বাস্যভাবে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে তারা।

এবারের মরক্কো অবশ্য অন্যরকম দল। দলে আছে বেশ কয়েকজন তারকা ফুটবলার। চেলসি উইঙ্গার হাকিম জিয়েখ ও পিএসজি রাইটব্যাক আশরাফ হাকিমি ছাড়াও ইউসেফ বিন নেসাইরি, আবদের রাজ্জাক, হামদাল্লাহদের সামর্থ্য আছে ক্রোয়েশিয়াকে কাঁপিয়ে দিতে। শুধু ক্রোয়েশিয়াই নয়, গ্রুপ প্রতিপক্ষ বেলজিয়ামের জন্যও কঠিন পরিক্ষা নিতে পারে আফ্রিকান দেশটি।

আল খরের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঠে নামছে ক্রোয়েশিয়া, প্রতিপক্ষ মরক্কো

আপডেট সময় : ১০:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২