ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

মাঠে বসেই ব্রাজিলের জয় দেখলেন তামিম

  • আপডেট সময় : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাঠে বসেই ২২তম ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের শুভ সূচনা দেখলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। গ্রুপ জি-এর ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। এসময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তামিম। প্রিয় দল ব্রাজিলের জয়ে আনন্দ-উল্লাসে মাতেন তামিম।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ দেখতে বৃহস্পতিবার কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম।

আগামী ২৬ নভেম্বর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার কথা রয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের। এ দিন বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের লজ্জা পায় মেসির দল।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাঠে বসেই ব্রাজিলের জয় দেখলেন তামিম

আপডেট সময় : ১০:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২