ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মাতৃহারা হলেন অভিনেতা জামিল

  • আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

টিভি পর্দার অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম মারা গেছেন। রবিবার (১৯ মে) রাতে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। খবরটি জামিল নিজেই নিশ্চিত করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে।

জামিল ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন, আমিন।’

জানা গেছে, জামিলের মায়ের বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সেখান থেকে আর সুস্থতায় ফিরতে আসতে পারেননি। মাতৃহারা জামিলের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস’-এ অংশ নিয়ে পরিচিতি পান জামিল হোসেন। সেখানে তার সাবলীল পারফর্মেন্স ভূয়সী প্রশংসা পেয়েছিল। এরপর দেশে ফিরে তিনি যুক্ত হন অভিনয়ে। সাম্প্রতিক সময়ে তিনি দারুণ ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। নিয়মিত নাটক-টেলিফিল্মে কাজ করছেন এই তরুণ।

পাশাপাশি নিজেও নাটক প্রযোজনা করেন। এছাড়া গানেও রয়েছে জামিলের আলাদা দখল। নিজের কণ্ঠে একাধিক গান প্রকাশ করেছেন তিনি।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাতৃহারা হলেন অভিনেতা জামিল

আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪