মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১২৭ তম শাখা উদ্বোধন
- আপডেট সময় : ০৪:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
- / 422
বিডিসংবাদ ডেস্কঃ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১২৭তম শাখা হিসেবে ‘মানিকগঞ্জ শাখা’ আজ মঙ্গলবার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের সাবেক পরিচালক ও সম্মানিত শেয়ারহোল্ডার এস এম আব্দুল মান্নান ও স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। মার্কেন্টাইল ব্যাংকের মানিকগঞ্জ শাখাটি- সিটি সেন্টার, হোল্ডিং নং-১৬, ঢাকা-আরিচা মহাসড়ক, ওয়ার্ড নং-১, মানিকগঞ্জ সদরে অবস্থিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন; এফবিসিসিআই এর পরিচালক তোসাদ্দেক হোসেন টিটু; মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার শানু; মানিকগঞ্জ মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ বিল্লাল হোসেন খান প্রমুখ। বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের সাফল্য কামনা করেন।
ব্যাংকের মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক বিকাশ কুমার বিশ্বাস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।




















