ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা

  • আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 78
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিডল অর্ডার ব্যাটার মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল) ২৭তম আসরে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম দিন ২২১ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। জবাবে দিন শেষে ২ উইকেটে ৬৫ রান করেছে রংপুর। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৬ রানে পিছিয়ে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১ রান তুলতেই তিন ব্যাটারকে হারায় ঢাকা।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন জিশান আলম ও মার্শাল। ১৫৮ রানের জুটি গড়েন তারা। জিশান ৭১ রানে আউট হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭তম শতক পূর্ণ করেন মার্শাল।

সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি মার্শাল। ১৩ চারে ১৬১ বল খেলে ১০৫ রান করেন তিনি।

মার্শালের পর আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ২২১ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের আবু হাসিম ৩ উইকেট নেন।

জবাবে ১০ রানে প্রথম উইকেট হারায় রংপুর। ৬ রানে আউট হন মিম মোসাদ্দেক। তিন নম্বরে নেমে ২১ রানে থামেন নবীন ইসলাম।

দিন শেষে আব্দুল্লাহ আল মামুন ৩৩ ও হাসিম শূন্য হাতে অপরাজিত আছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্শালের সেঞ্চুরির পরও ২২১ রানে অলআউট ঢাকা

আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫