ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দী প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারব এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।
সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষ সম্মত হলে এটি আরো ১০ বছরের জন্য নবায়ন করা হতে পারে। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকরা তাদের নিজ নিজ দেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি’র খসড়াও অনুমোদন করেছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪