ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন

মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি

  • আপডেট সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 33
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনূর্ধ্ব-১৯ এবং হাই পারফরম্যান্স (এইচপি) কর্মসূচির মধ্যকার ব্যবধান ঘোচানোর লক্ষ্যে অনূর্ধ্ব-২৩ ধাপটি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটে উঠে আসার পথ খুঁজে পাবে।

এই কর্মসূচি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হচ্ছে। এই দলের কোচিংয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের কয়েকজন সাবেক ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ।

কোচিং প্যানেলের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস বাপ্পি ও জয় সাহা।

এই উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আগামী ৮ ও ১০ আগস্ট দু’টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু করল বিসিবি

আপডেট সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬