ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

মিরপুরে বাংলাদেশ ১৫ : অস্ট্রেলিয়া ০

  • আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চার ম্যাচের ভেন্যু ছিল- অস্ট্রেলিয়ার ডারউইন ও কেয়ার্নস এবং বাংলাদেশের ফতুল্লা ও চট্টগ্রাম। আগামীকাল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চমবারের মত মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই ভেন্যুতে আগে কখনোই মুখোমুখি হয়নি তারা। অবশেষে রোববার মিরপুরের ভেন্যুতে প্রথমবারের মত খেলার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
তবে বাংলাদেশের চেয়ে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থেকেই মিরপুরের ভেন্যুতে খেলতে নামবে অস্ট্রেলিয়া। কারণ মিরপুরের ভেন্যুতে কখনোই টেস্ট খেলেনি অসিরা। তবে নিজেদের হোম কন্ডিশন ভেন্যু মিরপুরে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে বাংলাদেশ।

২০০৭ সালে মিরপুরের ভেন্যুতে প্রথমবারের টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর ১৪ টেস্টে ২টি জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এই ভেন্যুতে বাংলাদেশের দু’টি জয় এসেছে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে এবং ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানে জিতেছিলো বাংলাদেশ।

এছাড়া ১০টি হার ও ৩টি ড্র’র স্বাদও পেয়েছে বাংলাদেশ। ভারত-শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের কাছে দু’বার করে এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের কাছে একবার করে টেস্ট হারে টাইগাররা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দু’বার টেস্ট ড্র করে বাংলাদেশ।
মিরপুরের ভেন্যুতে সর্বশেষ গেল বছরের অক্টোবরে টেস্ট ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ১০৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা। ফলে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে মুশফিকুর রহিমের দল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে বাংলাদেশ ১৫ : অস্ট্রেলিয়া ০

আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭