ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

মিরাজের ৫ উইকেট, ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে

  • আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
দিনের শুরুটা হয় নাহিদ রানাকে দিয়ে। ৩ উইকেট নিয়ে প্রথম সেশনটা রাঙান তিনি। পরের সেশনে রান বাড়াতে থাকে জিম্বাবুয়ে। লিডও পেয়ে যায় তারা। তবে খুব বেশি লিড নেওয়ার আগেই শেষটা রাঙান মেহেদি হাসান মিরাজ। ৫ উইকেট নিয়ে গুটিয়ে দেন জিম্বাবুয়েকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২৭৩ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। ফলে এখনও ৮২ রানে এগিয়ে আছে সফরকারীরা।

দিনের শুরুতে বেন কারানকে ফিরিয়ে ১০৩ বলে করা ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। ৫৫ বলে ১৮ রান করে ফেরেন কারান। আরেক ওপেনার বেনেট ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করলেও নাহিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। জাকের আলিকে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফেরেন তিনি।

তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ এরভিন। তবে থিতু হয়ে থাকা জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট তুলে নেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে এরভিন ফিরলে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে।

লাঞ্চের পর মাঠে নেমে ৮৭ বলে পঞ্চাশ তুলে নেন উইলিয়ামস। তাকে সঙ্গ দেওয়া মাধেভেরেকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকফুটে খেলতে দিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। কিছুক্ষণ পর চার মেরে তাদের লিড এনে দেন নিয়াশা মায়াভো।

লিডের পর টিকতে পারেননি উইলিয়ামস। ছক্কা মারতে গিয়ে জয়ের তালুবন্দি হন তিনি। ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫৯ রান করে ফেরেন সাজঘরে। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ফিরে টিকতে পারেননি মায়াভো। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৪ বলে ৩৫ রান করে। কিছুক্ষণ পর থিতু হওয়া মাসাকাদজাকেও ফেরান বাংলাদেশি স্পিনার।

নবম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। কিন্তু এই জুটি লম্বা করতে দেননি মিরাজ। তার বল বেরিয়ে এসে খেলতে পারেননি মুজারাবানি। পেছনে থাকা জাকের আলি স্টাম্পিং করে নিয়ে নেন উইকেট। ১৬ বলে ১৭ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। এরপর ভিক্টর নিয়াউচিকে (৭) ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মিরাজ।

২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজের পাশাপাশি ৩ উইকেট নেন নাহিদ। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরাজের ৫ উইকেট, ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে

আপডেট সময় : ০৬:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫