ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মুজিব পরদেশী কন্ঠে নতুন করে ‘মন তোরে পারলাম না’

  • আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
বাংলা সংগীত আর মুজিব পরদেশী অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দেশের আপামর মানুষের মাঝে ছড়িয়ে আছে তার নাম। তার কন্ঠ আর গান জয় করেছে হাজারো শ্রোতার হৃদয়। লোকগানের এই শিল্পী গান থেকে খানিকটা বিরতিতেই ছিলেন।

তার কন্ঠে প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমানের অনবদ্য সৃষ্টি ‘মন তোরে পারলামনা বোঝাইতে’ গানটির নতুন সংগীতায়োজন করলেন পাভেল আরিন। বৃহস্পতিবার গানটি উন্মুক্ত হয়েছে টাইমজোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে।

যাত্রা শুরু থেকেই শেকড় ও শুদ্ধতার মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের এ মিউজিক্যাল প্রজেক্ট। হয়ে উঠছে বাংলা গানের নতুন এক অপ্রতিদ্বন্দী প্লাটফর্ম।

লিভিং রুম সেশান-এ মুজিব পরদেশির অংশগ্রহণ প্রসঙ্গে পাভেল বলেন, ‘অত্যন্ত বিনয়ী স্বভাবের সংগীতের গুণীজন তিনি। বাংলা ফোক মিউজিককে নতুন রূপে তিনিই উপস্থাপন করেছেন।

তার গানের সাথে অনেক আগে থেকে পরিচিত হলেও ২০১৫ থেকে তার সাথে ব্যক্তিগত পরিচয়। আমাদের ব্যান্ড চিরকুট এর জাহিদ নিরবের মামা হওয়ার সুবাদে আমরাও মামা বলে ডাকি।

তারই ধারবাহিকতায় আমার অনুষ্ঠানে মামাকে আমন্ত্রণ জানাই। আমার এক ডাকেই বিনাবাক্যে মামা আসলেন, গাইলেন, আর সারারাত আড্ডা দিলেন। শুনলাম তার বর্ণাঢ্য জীবনের গল্প।”

হাসান মতিউর রহমানের ‘মন তোরে পারলাম না বুঝাইতে’ গানটিকে কেন বেছে নিলেন লিভিং রুম সেশানে?

পাভেলের বলেন, ‘অনেক আগে থেকেই গানটা আমার পছন্দ। কী সহজে কত সুন্দর উপস্থাপন। সুর এবং কথার অনবদ্য মেলবন্ধন। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিলো যে এই গানটিকে যদি নতুন সাউন্ডে কিছু করা যায়। অসংখ্য ধন্যবাদ গানটি যিনি তৈরি করেছেন। তার লেখা ও সুরে হাজারো গান এদেশের মানুষ ধরে ধারণ করছে। আমি বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশের গুণী গীতিকার সুরকার ও চেনাসুরের কর্ণধার শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান আঙ্কেলকে। তিনি আমাদের এ গানটি উপস্থাপনের অনুমতি দিয়েছেন। আমাদের ভালোবাসা দিয়েছেন।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুজিব পরদেশী কন্ঠে নতুন করে ‘মন তোরে পারলাম না’

আপডেট সময় : ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪