ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা

  • আপডেট সময় : ০১:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৩১৩ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় এই দায়ের করা হয়। মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বরে গুলিতে নিহত ডিপজল সরদারের নানী শেফালী বেগম বাদী মামলা দায়ের করেন। মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) হারুনুর রশিদ আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় মুন্সীগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফরর হমান, সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিছউজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের।
মামলায় ৩১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে পদত্যাগের একদফা দাবিতে সুপার মার্কেট চত্বরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সে সময় মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ স¤পাদক সাজ্জাদ হোসেন সাগরের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ডিপজলকে গুলি করা হয়। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা করে। মামলার অন্য আসামিরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা

আপডেট সময় : ০১:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪