ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল

মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ৫০৮ জনকে আসামী করে হত্যা মামলা

  • আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলা শহরের সুপার মার্কেটের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বর ঘিরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে প্রধান আসামিসহ ৫০৮ জনকে আসামী করে হত্যা মামলা হয়েছে।
বেআইনি জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্য আঘাত করে সাধারণ ও গুরুতর জখমসহ খুন করা, অনাধিকার প্রবেশ করত: ক্ষতি সাধন, হুকুম প্রদান এবং ককটেল নিজেদের দখলে রেখে বিস্ফোরণ ঘটানোর অপরাধসহ বিস্ফোরণ আইনে মামলাটি মঙ্গলবার রুজু দেখানো হয়েছে।
মামলাটির বাদী হয়েছেন শহরের উত্তর ইসলামপুরের নিহত মিশুক চালক রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম। মামলাটির আসামীর তালিকায় ১ নম্বরে নাম থাকা
মুন্সীগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে হুকুমের আসামী করা হয়েছে। আসামির তালিকায় মোট ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০০ জনকে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এ মামলার এজাহারভূক্ত আসামী জনতার হাতে সোমবার আটক হওয়া এবং র ্যাব কর্তৃক হস্তান্তরিত সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমূল হাসান সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গণঅভ্যুত্থানের ঘটনায় মুন্সীগঞ্জে এটিই প্রথম মামলা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবসহ ৫০৮ জনকে আসামী করে হত্যা মামলা

আপডেট সময় : ০১:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪