ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুসলিম সতীর্থকে ইফতারের সুযোগ করে দিতে ইতালীয় ফুটবলারের ‘ইনজুরি’ নাটক

  • আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ম্যাচ চলাকালীন মুসলিম ফুটবলারদের ইফতার বিরতি বন্ধ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এরই জের ধরে বিভিন্ন দেশে প্রতিবাদ করছেন সমর্থকেরা। তবে এবার প্রতিবাদে যোগ দিলেন এক ইতালীয় ফুটবলার।

শনিবার ইতালির সিরি আ’য় ইন্টার মিলানের বিপক্ষে চলছিল ফিওরেন্তিনার ম্যাচ। ম্যাচের মধ্যখানেই প্রতিবাদের এ ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ম্যাচ চলছিল। আশেপাশে তখন কেউ নেই কিন্তু হঠাতই পড়ে কাতরাতে লাগলেন ফিওরেন্তিনার ডিফেন্ডার লুকা রানিয়ারি। ইশারায় ডাকলেন ফিজিওকে। তখনই ক্যামেরা ধরল তার মুসলিম সতীর্থ সোফিয়ান আমরাবাতের দিকে। দেখা গেলো- পানি দিয়ে ইফতার সারছেন এই মরোক্কান ফুটবলার।

বিশ্লেষকরা মনে করছেন- রানিয়ারির ইনজুরি আসলে বাস্তব ছিল না; বরং মুসলিম সতীর্থকে ইফতারের সুযোগ করে দিতে তিনি অভিনয় করেছিলেন মাত্র।

সূত্র : খালিজ টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলিম সতীর্থকে ইফতারের সুযোগ করে দিতে ইতালীয় ফুটবলারের ‘ইনজুরি’ নাটক

আপডেট সময় : ০৪:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩