ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুসলিম হওয়ায় সৌদি আরবকে বেছে নেয়ার দাবি বেনজেমার

  • আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে ঠাঁই নিয়েছেন করিম বেনজেমা, বিষয়টা এখন আর অজানা নয় কারোর। ইতোমধ্যে নতুন ঠিকানা আল ইত্তিহাদে পা রেখেছেন এই ফরাসী তারকা।

বৃহস্পতিবার রাতে তাকে বরণ করে নেয় ক্লাবটি। যেখানে এক সাক্ষাৎকারে বেনজেমা দাবি করেন, টাকা নয় ধর্মের টানে সৌদিতে এসেছেন তিনি।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের সাথে ১৪ বছরের সম্পর্কের ইতি ঘটান বেনজেমা। পাড়ি দেন সৌদি আরবে। যেখানে ক্লাব আল ইত্তিহাদের সাথে চুক্তি করেন ২০২৬ সাল নাগাদ। তবে এই চুক্তি কত টাকার, তা উল্লেখ করা হয়নি।

তবে নির্ভরযোগ্য ইতালীয় সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর দাবি, বেনজেমা বছরে পাবেন ২০ কোটি ইউরো।

যদিও সৌদি লিগে আসার পেছনে শুধু অর্থ নয়, ভিন্ন এক কারণও খুঁজে নিয়েছেন বেনজেমা। ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেছেন, নিজে মুসলিম হওয়ার কারণে ইসলামের ইতিহাস সমৃদ্ধ এই দেশকে তিনি বেছে নিয়েছেন।

ইত্তিহাদকে কেন বেছে নিলেন বেনজেমা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আল ইত্তিহাদ কেন? কারণ, এটা সৌদি আরবের শীর্ষ ক্লাবগুলোর একটি। এ ক্লাবের সমর্থকদের অনেক আবেগ এবং ক্লাবটির অনেক ট্রফিও আছে। আর সৌদি আরব কেন? কারণ, আমি মুসলিম এবং এটা একটা মুসলিম দেশ। আমি সবসময় এমন একটা দেশে থাকতে চেয়েছি।’

ইত্তিহাদে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন বেনজেমা। সেই সাথে ব্যালন ডি অর জয়ী এই তারকা ইত্তিহাদে নিজের অধ্যায়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

বেনজেমা বলেন, ‘এই কিংবদন্তিতুল্য ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমি অনুশীলন শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’ এরপর আল ইত্তিহাদকে শিরোপা এনে দেয়ার প্রত্যয়ের কথাও বলেন বেনজেমা।

এই কিংবদন্তী বলেন, ‘আমি মাদ্রিদের হয়ে খেলেছি এবং সেখানে আমি অনেক কিছু জিতেছি, যা নিয়ে আমি গর্বিত। আমি আমার নতুন ক্লাবের জন্য যা দিতে পারব, তা হলো আমার ফুটবল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রফি জেতা। এটা আমার জন্য নতুন একটি অধ্যায়।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলিম হওয়ায় সৌদি আরবকে বেছে নেয়ার দাবি বেনজেমার

আপডেট সময় : ০৭:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩