ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

মেসিকে সম্মান করি : ওয়েগহর্স্ট

  • আপডেট সময় : ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। মাঠের খেলায় যেমন ১২০ মিনিটে উত্তেজনা ছড়িয়েছে, পাশাপাশি সেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। উভয় দলের প্লেয়ারদের মধ্যে কথা কাটাকাটির সূচনা হয় মাঠের খেলার সময়েই, তবে তা গড়ায় পেনাল্টি শুট আউটেও। যেখানে ডাচ রাইট ব্যাক ডামফ্রিসকে দেখানো হয় লাল কার্ড। এমনকি খেলা শেষ হওয়ার পরও ড্রেসিং রুমে যাওয়ার পথে আরো একবার বাক বিতণ্ডায় জড়ায় উভয় দল।

দুই দলের মধ্যকার সেই উত্তেজনায় জড়িয়ে ছিলেন লিওনেল মেসিও। এসবে মেসির অন্তর্ভুক্তি শুরু হয় ম্যাচের ৭০তম মিনিট থেকেই। তখন পেনাল্টি গোল করে ডাচ ম্যানেজার লুইস ভন হালকে উদ্দেশ্য করে গোল উদযাপন করেন তিনি। ম্যাচ শেষে দুই দলের মধ্যকার বিতণ্ডার সময় ডাচ ফুটবলার ওয়েগহর্স্টকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় তাকে।

অবশেষে সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন ডাচ স্ট্রাইকার ওয়েগহর্স্ট। তিনি বলেন, ‘হ্যাঁ, মেসির সাথে আমার সেদিন কথা-কাটাকাটি হয়েছিল এবং কিছু সময় আমরা ঝামেলায় জড়িয়েছিলাম।’

ডাচ মিডিয়া দি টেলিগ্রাফকে ওয়েগহর্স্ট আরো বলেন, ‘আমার মনে হয় সেদিনের ঘটনা মেসির পছন্দ হয়নি তবে আমি মেসিকে অনেক সম্মান করি। সে সর্বকালের সেরাদের একজন।’

তিনি আরো বলেন, ‘তবে সেই মুহূর্তে মেসি হয়তো আমার ওপর ক্ষিপ্ত ছিল, তাই দু’জন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ি।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসিকে সম্মান করি : ওয়েগহর্স্ট

আপডেট সময় : ১১:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২