ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হয়নি’

  • আপডেট সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভাবা হয়েছিল অসংখ্য হাহাকারের ভিড়ে সুসংবাদ দিল বাফুফে। বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনছে সংস্থাটি। কিন্তু ঘোষণার এক দিন পরেই অন্য সুর। এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন খোদ আর্জেন্টিনার এক সাংবাদিক।

আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গাস্তোন এদুল নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে দাবি করেছেন, মেসি বাহিনীর বাংলাদেশ সফর নিয়ে নাকি এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি।

এক দিন আগেই বলা হয়েছিল, বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে মেসিদের ঢাকা সফর নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার হোয়াটসঅ্যাট বার্তায় বাফুফে লিখেছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।’

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনাকে ঢাকায় এনেছিল বাফুফে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হয়নি’

আপডেট সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩