ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি নয়, এমবাপ্পেই গোল্ডেন বলের দাবিদার : রোনালদো

  • আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ইতোমধ্যেই ইতিহাসের সেরা ফাইনাল হিসেবে স্বীকৃতি পেয়েছে। টানটান উত্তেজনার যেই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচের রেশ যেন এখনো কমছেই না। নানাভাবে প্রতিনিয়ত আলোচনায় উঠে আসছে ম্যাচটি।

তবে এবার ‘গোল্ডেন বল’ নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদোর দাবি গোল্ডেন বল মেসি নয়, এমবাপ্পেই প্রাপ্য ছিল। তার দাবীর পেছনের কারণও বর্ণনা করেছেন তিনি।

এবার বিশ্বকাপ শিরোপার মতো গোল্ডেন বল নিয়েও লড়াই ছিল সমানে সমান। ফ্রান্স ও আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জিততে মরিয়া, তখন যেন গোল্ডেন বল নিয়েও নিরব লড়াই চলছিল লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মাঝে।

শেষ পর্যন্ত বিশ্বকাপের গোল্ডেন বল গেছে আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে। যেখানে ফাইনালে জোড়া গোলসহ ৭ গোলের সাথে ৩টি গোলে সহায়তাও করেছেন লিওনেল মেসি।

ফাইনালের আগে এসিস্ট বিবেচনায় এমবাপ্পে পিছিয়ে থাকলেও ফাইনালের শেষ মুহূর্তে এসে হ্যাট্রিক করে বসেন এই ফুটবলার। তার এক নৈপুণ্যেই যেন ম্যাচে ফিরে ফ্রান্স। এদিকে ফাইনালে হ্যাট্রিকের ফলে ৮ গোল ও ২টি গোলে অবদান নিয়ে গোল্ডেন বুট জিতেন কিলিয়ান এমবাপ্পে। যদিও গোল সংখ্যায় মেসির চেয়ে এগিয়ে ছিলেন তিনি, তবে গোলে সহায়তা বিবেচনায় সমান ১০টি করে গোলে অবদান রেখেছেন তারা।

তবে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদোর দাবী গোল্ডেন বলও প্রাপ্য ছিল এমবাপ্পের। এই বিষয়ে তিনি বলেন, ‘আমাকে বেশি মুগ্ধ করেছে কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত একটা বিশ্বকাপ কেটেছে তার, প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত। এমনকি সে যে ম্যাচে গোল করেনি, সেগুলোতেও ভালো খেলেছে।’

এই সময় রোনালদো আরো বলেন, ‘এমবাপ্পেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া উচিত ছিল। কেন না সব দিক থেকেই এটা তার প্রাপ্য। ফাইনালেও তো সে অসাধারণ খেলেছে। ৪টি গোল করেছে। আমি টাইব্রেকারের গোলটিও হিসাবে নেব। সে সবার উপরে ছিল। একদম অপ্রতিরোধ্য।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসি নয়, এমবাপ্পেই গোল্ডেন বলের দাবিদার : রোনালদো

আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২