ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মেহেরপুরে চাহিদার কারণে দাম বেড়েছে গরম কাপড়ের

  • আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার বৃষ্টির পর চাহিদা বৃদ্ধির কারণে পুরাতন গরম কাপড়েরও দাম বেড়েছে। মেহেরপুরে মাঘের ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে । বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টির পর কনকনে ঠান্ডায় জড়িয়ে যাচ্ছে নি¤œআয়ের মানুষ। গত সাতদিন মেহেরপুরের আকাশে সুর্যের দেখা মেলেনি। উত্তরীয় হিমেল হাওয়ায় বেশী কস্ট পাচ্ছে ফাঁকা মাঠে সরকারিভাবে গড়া জেলার গুচ্ছগ্রাম, মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র, ভূমিহীন পাড়াগুলোর মানুষ। শীতের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। গার্মেন্টস দোকানের চেয়ে খোলা বাজারে পুরাতন পোশক কিনতে ভিড় বেশি। মেহেরপুর পৌর পশু হাট, মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের সামনে, গাংনী শহরের বাসস্ট্যান্ডে এবং বামুন্দি হাটে শীতের পুরানো পোশাক কিনতে সব শ্রেণীর মানুষ ভিড় জমাচ্ছে। হাড় কাঁপানো শীতের পাশাপাশি হিমেল বাতাস কাবু হয়ে পড়েছে মানুষ। এতে বেড়ে গেছে গরম কাপড় কেনার হিড়িক। জেলা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বেচা-কেনা।
শুক্রবার বিকেলে একপলক রোদের দেখা মেলে। এসময় মেহেরপুর পৌর পশু হাটে পোশাক কিনতে আসা ইমদাদুল হক (৬৫) বলেন- রাস্তার পাশে ছাড়া আমাদের শীতের গরম পোশাক পরার সামর্থ্য নেই। তাই নাতী নাতনীর জন্য কম দামে শীতের গরম কাপড় কিনতে হাটে এসেছি। দুই নাতনির জন্য উলের গরম কাপড় ৭শ টাকা দিয়ে কিনলাম। জেলা শহরের ফুটপথের পাশে পুরাতন গরম কাপড়ের দোকানের দিকে ছুটছেন শহরের ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেনা। বিগত কয়েক বছরের তুলনায় এবার শীতের তীব্রতা কিছুটা বেশী। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষের। বিশেষ করে বয়ষ্ক এবং ছোট বাচ্চাদের।
মেহেরপুর জেলা শহরে পৌর কমিউনিটির সামনে, সোনালী ব্যাংকের সামনে, জেলা পরিষদের সামনের রাস্তার পাশে নারী পুরুষ ভিড় করে পছন্দের গরম কাপড় কিনতে দেখা যায়। বছরের অন্যান্য সময় তেমন কেনাবেচা না হলেও শীতের সময় এখানকার ব্যবসা বেশ জমজমাট থাকে।
রিকশা চালক দিন মোহাম্মদের (৩৮) সাথে কথা হয় জেলা পরিষদের সামনে পুরাতন গরম কাপড় কেনাকালে। তিনি বলেন, আমরা গরীব মানুষ, কাঁচ দিয়ে ঘেরা দোকানে আমরা কিনতে পারিনা। ফুটপাতে কমদামে ভালো শীতের কাপড় পাওয়া যায়। তাই শীতের সময়টায় পরিবারের সকলের জন্য এখান থেকেই শীতের কাপড় কেনা হয়ে থাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেহেরপুরে চাহিদার কারণে দাম বেড়েছে গরম কাপড়ের

আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪