ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

মোস্তাফিজদের উড়িয়ে চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়

  • আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুরন্ত জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। সোমবার মোস্তাফিজদের রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ধোনি ব্রিগেড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৮ রান করে চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৪৩ রান করে রাজস্থান। তিন ম্যাচে চেন্নাইয়ের এটি দ্বিতীয় জয়। তিন ম্যাচে রাজস্থানের দ্বিতীয় হার। ব্যাট হাতে ২৬ ও বল হাতে তিন ওভারে সাত রানে তিন উইকেট নেয়া চেন্নাইর মইন আলী জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থানের হয়ে জস বাটলারই একটু রান করতে পেরেছেন। বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি। ৩৫ বলে ৪৯ রানে জাদেজার বলে বোল্ড হন বাটলার। উনাদকাট ২৪, তেওয়াতি ২০, দুবে ১৭, ভোহরা ১৪ রান করেন। শেষের দিকে ব্যাট করতে নেমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি।

বল হাতে চেন্নাইয়ের হয়ে মঈন আলী তিনটি, স্যাম কুরান ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। শার্দুল ও জাদেজা নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বড় স্কোর না হলেও চেন্নাইয়ের হয়ে কমে বেশি সবাই রান করেছেন। ১৭ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ফাফ ডুপ্লেসিস (চারটি চার ও দুটি ছক্কা)। আম্বাতি রাইডু ২৭, মঈন আলী ২৬, ধোনি ১৮ রান করেন। ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ডুয়াইন ব্রাভো।

বল হাতে রাজস্থানের হয়ে শুরুটা ভালোই করেন মোস্তাফিজ। প্রথম ওভারে দেন তিন রান। কিন্তু পরের তিন ওভারে ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৭ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ। চেতন সাকারিয়া তিনটি, ক্রিস মরিচ দুটি উইকেট লাভ করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোস্তাফিজদের উড়িয়ে চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১