ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলনের

  • আপডেট সময় : ১১:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর ইউনিট আজ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ২২ জন, ২২৭ জন আহত এবং দুইজন নিখোঁজের তালিকা প্রকাশ করেছে।
মোহাম্মদপুরে বেঙ্গলি মিডিয়াম হাইস্কুলে আয়োজিত এক স্মরণসভায় মোহাম্মদপুর ইউনিটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। সভায় শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, শহিদ পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান, আন্দোলনে নিহতদের শহিদের মর্যাদা প্রদান এবং নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় তারা আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী ছাত্র-জনতার প্রবল গণবিষ্ফোরণের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন।
তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কারণ ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।
সাকি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে শত শত মানুষ শহিদ হয়েছেন। তিনি আন্দোলনে নিহতদের শহিদের মর্যাদা দেওয়ারও দাবি জানান। যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক। দেশে সুশাসন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানও তিনি।
সাকি বলেন, তার দল সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সরকারের কাছে জমা দেবে।
গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর ইউনিটের সংগঠক ফাইয়াজ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সাংবাদিক আশরাফ কায়সার প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলনের

আপডেট সময় : ১১:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪