ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন : মেসি

  • আপডেট সময় : ০৯:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাতার বিশ্বকাপে গতরাতে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেই আর্জেন্টিনার হয়ে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার রেকর্ড ভাঙেন অধিনায়ক লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল ম্যারাডোনার দখলে। পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে নিজের ২২তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি।

ম্যারাডোনার রেকর্ড ভেঙে মেসি বলেন, ‘রেকর্ডের বিষয়টি কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে যাওয়া আনন্দের। আমার মনে হয় বেঁচে থাকলে ম্যারাডোনা নিশ্চয়ই খুব খুশি হতেন। আমাকে অনেক স্নেহ করতেন তিনি। আমার সবকিছু ভালোমতো হলে খুশি হতেন কিংবদন্তি।’

ম্যারাডোনাকে ছাপিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় চতুর্থস্থানে উঠেছেন মেসি। এই তালিকার শীর্ষে আছেন জার্মানির লোথার ম্যাথুজ। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। ২৪টি ম্যাচ খেলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা ও ২৩টি ম্যাচ খেলেছেন ইতালির পাওলো মালদিনি।

পোল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ক্লাব ও দেশের হয়ে ৯৯৯তম ম্যাচ খেলার নজির গড়েন মেসি। বিশ্বকাপের শেষ ষোলোতে এক হাজার ম্যাচ পূর্ণ করবেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি পেনাল্টি শট নিয়ে দু’টি পেনাল্টি মিস এবং একটি গোল করেছেন মেসি।

গতরাতে একটি ও ২০১৮ সালে কাতার বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে একটি পেনাল্টি মিস করেন। গোল করেছেন এই বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে। ওই ম্যাচটি ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

চতুর্থবারের মত বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর নক-আউট উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে এমন নজির আর্জেন্টিনার চেয়ে বেশি কোনো দলের নেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন : মেসি

আপডেট সময় : ০৯:৫৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২