ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ১ এপ্রিল, ২০২৩ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পাবে এবং অর্থেরও সাশ্রয় হবে।
প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
শুভাঢ্যা খালকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এ খাল মৃত প্রায়। এ খালের উন্নয়ন করা গেলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু হবে এবং কেরাণীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এছাড়াও, অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩শ’ ১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।
পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩