ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশীর লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ বাংলাদেশী একটি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা-হত্যা বলে বর্ণনা করছে।

পুলিশ বলছে, পরিবারের দুই সদস্য আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই সাথে পরিবারের অন্য সদস্যদেরও হত্যার পরিকল্পনা করে।

অ্যালেন পুলিশ বিভাগ সূত্রে যুক্তরাষ্ট্রের এনবিসি মিডিয়া গ্রুপের টেলিভিশন কেক্সান জানিয়েছে, সোমবার ভোরে অ্যালেনের পিন বাফ ড্রাইভের ১৫০০ ব্লক থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, মৃত ব্যক্তিদের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মধ্যে দাদা, বাবা-মা ও তিন সন্তান রয়েছে।

পুলিশ ধারণা করছে, সন্তানদের তরুণ বয়সী দুজন একসাথে আত্মহত্যার করার এবং পরিবারের অন্যদেরও ‘তাদের সাথে নিয়ে যাওয়ার’ সিদ্ধান্ত থেকে এমন ঘটনা ঘটেছে।

এ মৃত্যুগুলোর সময় পুলিশ নিশ্চিত হতে পারেনি, তবে তারা যে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া তা নিশ্চিত হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১