ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 35
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার কাতারে পৌঁছেছেন, যেখানে তিনি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রচেষ্টা জোরদার করছেন।

দোহা থেকে এএফপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাতে জানায়, সৌদি আরব সফর শেষে তার প্রতিনিধিদল দোহায় পৌঁছেছে এবং তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন।

বিবৃতিতে বলা হয়, উভয় নেতা ‘আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের চলমান প্রচেষ্টা’ নিয়ে মতবিনিময় করবেন।

চার দিনের সফরের শেষ গন্তব্য হিসেবে পরে তুরস্কে যাওয়ার কথা রয়েছে শরিফের। গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের বৈঠকের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তানে অনুষ্ঠিত ওই আলোচনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, যদিও ৭ এপ্রিল ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে শুরুতেই ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়।

ইরানের সঙ্গে বিশাল সাউথ পার্স গ্যাসক্ষেত্র ভাগাভাগি করা কাতার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পাশাপাশি বিশ্বের অন্যতম প্রধান এলএনজি উৎপাদক। পাকিস্তানসহ এশিয়ার বহু দেশের জন্য কাতার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রচেষ্টায় কাতারে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬