ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

  • আপডেট সময় : ১১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল মামুনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। মামুন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেপ্তার হয়ে কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল¬াহ, ফরহাদ আলী সজীব ও শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুবদল নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

আপডেট সময় : ১১:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪