ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব গেমস : টাঙ্গাইলে ঢাকা বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিকস শুরু

  • আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ঢাকা বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা ফুটবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ টাঙ্গাইলে শুরু হয়েছে।
টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপমসহ ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
ঢাকা বিভাগের বিভিন্ন জেলার তরুণ ও তরুণীদের এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ২২ জানুয়ারি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব গেমস : টাঙ্গাইলে ঢাকা বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিকস শুরু

আপডেট সময় : ০৭:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩