ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  • আপডেট সময় : ০৮:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে থাকতে পারে অনেক চমক, অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়, তানভীর ইসলামের। তাছাড়া প্রত্যাবর্তন ঘটতে পারে রনি তালুকদার ও শামিম পাটোয়ারীর।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। এর আগে কখনোই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি না খেলা দল দুটি আজ মুখোমুখী হবে।

সব মিলিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে ভিন্ন এক বাংলাদেশ দল দেখা যাবে এ ম্যাচে। অভিজ্ঞতার চাদর ছিঁড়ে তারুণ্যে টলমল একটা দল গড়া হয়েছে এ সিরিজকে সামনে রেখে। যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘ পরিকল্পনার অংশ, যাদের দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রূপ পরিবর্তের আশা বিসিবির।

এদের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় ও রনি তালুকদার, আছেন শামিম পাটোয়ারীও। অধিনায়ক সাকিবের বড় ভরসার জায়গা সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে পারফর্ম করে আসা এই তরুণরা, যারা হয়ে উঠতে পারেন ব্যাট হাতে সাকিবের তুরুপের তাস। তাছাড়া আছেনই তো আফিফ হোসেন, লিটন দাস।

তবে জিততে হলে বোলারদেরও রাখতে হবে বড় ভূমিকা, যেখানে নেতৃত্ব দিতে হবে তাসকিন আহমেদকে। তবে সবার চোখ থাকবে তানভীর ইসলামের দিকে। বিপিএল মাতিয়ে আসা এই স্পিনার একাদশে জায়গা পেতে লড়বেন নাসুম আহমেদের সাথে। তবে সব মিলিয়ে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দায়িত্বটা নিতে হবে সাকিবকেই।

যেমন হতে পারে আজ বাংলাদেশের একাদশ :
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আপডেট সময় : ০৮:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩