ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার

যে কারণে পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জা

  • আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

সম্প্রতি নানা মন্তব্য করে আলোচনায় আসা নোয়াখালীর বসুরহাট পৌরসভার চেয়ারম্যান আবদুল কাদের মির্জা এবার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

কাদের মির্জা বসুরহাটে আওয়ামী লীগের মনোনয়নে পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। এ কারণে পৌর নির্বাচনের সময় তার করা একটি মন্তব্য ব্যাপক শোরগোল সৃষ্টি করে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে কাদের মির্জা পদত্যাগের ঘোষণা দেয়ার পর নতুন করে আবার আলোচনার সূত্রপাত হয়েছে।

তিনি বলেছেন, ‘আমি প্রশ্নবিদ্ধ আর হতে চাই না। আমি আওয়ামী লীগে আজ থেকে আর নেই। কোনো শক্তি আর আমাকে আওয়ামী লীগের মির্জা আর বানাতে পারবে না।’

ফেসবুক লাইভে তিনি বলছেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানে থেকেই কাজ করবো।’

আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তবে বুধবার ফেসবুকে দেয়া ঘোষণায় তিনি লিখেছেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম :

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে কারণে পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জা

আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১