ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রহমতের রাতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।

পবিত্র শবেবরাতের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়ে প্রথানমন্ত্রী। তিনি বলেন, আসুন, সকল প্রকার ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

বাণীতে তিনি বলেন, রহমতের এই রাত আমাদের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগীর মধ্যে দিয়ে এই রাতটি অতিবাহিত করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রহমতের রাতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০১৭