সংবাদ শিরোনাম ::
রাজউক চট্টগ্রাম বিভাগ সমিতির বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 316
বিডিসংবাদ ডেস্কঃ
ঢাকাস্থ পূর্বাচল জিন্দাপার্কে ২৪ ফেব্রুয়ারী-২০২৪ইং শনিবার দিন ব্যাপি রাজউক চট্টগ্রাম বিভাগ সমিতির উদ্যোগে বনভোজন ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা বিপিএএ(সচিব) উপস্থিত থেকে সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের সাথে আনন্দ ভাগাভাগি করে উপভোগ করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহন করে সকলকে আন্দোলিত করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থেকে সকলের সাথে আনন্দ উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেন।

শত কর্ম ব্যস্ততার ভেতরে- “জিন্দাপার্ক”রাজউকের এই বনভোজন সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী,পারিবারিক সদস্য ও অথিতিদের অংশ গ্রহনে যেন এক মহা-মিলন মেলায় পরিনত হয়েছে।


























