ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬

রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িত দলের সর্দারসহ ১১ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন মহাসড়ক ও এলাকায় দুর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত সংঘবদ্ধ ডাকাতদলের সর্দারসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।
র‌্যাব জানিয়েছে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা হচ্ছে- আবুল হোসেন (৩৫), মো. মাসুদ রানা (২৬), জসিম মিয়া (৩৩), রহমত আলী (২৮), নয়ন মিয়া (২৪), মো. ইব্রাহীম (২৬), মো. ইদ্রিস (২৩), মো. কফিল উদ্দিন (৩২), হাসান আলী (২৩), জুয়েল (৩৫) ও মো. আলমাস (২৭)।
এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া একটি পিকআপসহ ডাকাতি কাজে ব্যবহৃত দু’টি চাপাতি, ছুরি, চারটি গামছা, তিনটি রশি, ১১টি মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও সাত হাজার টাকাসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়।
আরিফ মহিউদ্দিন বলেন, গত ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার লালমাই থানাধীন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গতিরোধ করে মালামালসহ পন্যবাহী পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা জেলার লালমাই থানায় ৩১ ডিসেম্বর অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করা হয়। এতে জড়িত আসামীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী শুরু করে। র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ ডিসেম্বর রাতে রাজধানীর কদমতলী থানাধীন মুক্তি ফিলিং স্টেশন সংলগ্ন সাকিব টি-স্টলের সামনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে।
তিনি বলেন, এই ডাকাত দলটির সদস্যরা বর্তমানে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে। তারা দৃশ্যমান পেশা হিসেবে বিভিন্ন পেশায় কাজ করলেও ডাকাতিই তাদের মূল পেশা। গ্রেফতারকৃত আবুলের নেতৃত্বে সংগঠিত হওয়ার পর হতে অদ্যাবধি তারা বেশকয়েকটি মহাসড়কে পণ্যবাহী যানবাহন, বাস, ঘরবাড়ি ও দোকানে ডাকাতি এবং প্রবাসী যাত্রীদের টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবুল হোসেন পেশায় একজন ট্রাকচালক। তার এই পেশার আড়ালে সে সরাসরি ডাকাত দলটির নেতৃত্ব দিয়ে আসছে। তার সাথে অন্যতম সহযোগী হিসেবে মাসুদ রানা ডাকাতির কার্যক্রম পরিচালনা করতো। মাসুদ মূলত একজন মাছ ব্যবসায়ী এবং সে তার ব্যবসার আড়ালে ডাকাতি করতো।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীসহ বিভিন্ন মহাসড়কে ডাকাতির সাথে জড়িত দলের সর্দারসহ ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪