ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বিএনপি : কাদের

  • আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির দ্বিচারিতা রাজনীতির কারণে জনগণ তাদের মাঠ থেকে দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে এমন মন্তব্য করে কাদের বলেন, রাজনীতিতে বিএনপি দিনদিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।

বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

বিএনপি হঠাৎ গত মঙ্গলবার উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।

বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে জনগণ তাদের দূরে সরিয়ে দিচ্ছে।

ওবায়দুল কাদের মনে করেন, বিএনপির নীতি হচ্ছে সরকার যা করবে, ভালো-মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মতো তাই করে যাচ্ছে।

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি।

২৬ মার্চ বিএনপির উস্কানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলছে ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত, -এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তাই মনে করেন। বলেন, সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত।

সেতুমন্ত্রী বলেন, এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উস্কানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।

করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই এবং পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরও ভয়াবহ করে তুলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দোষারোপের রাজনীতি থেকে এ মূহুর্তে বের হয়ে আসতে হবে।

করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। বিএনপি যদি আজ এই মহামারীর সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ হবে।

বিএনপিকে অহেতুক সরকার বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের মনে করেন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে।

টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়, তাই বিএনপির রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায় পূর্ণ বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বিএনপি : কাদের

আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১