ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি

  • আপডেট সময় : ০২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • / 354
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  রাত তখন একটা দশ। ট্রেনের ওপরের বার্থে শুয়ে ঘুমোচ্ছিলেন দক্ষিণী অভিনেত্রী সানুষা সন্তোষ। হঠাৎ ঠোঁটের ওপর চাপে ঘুম ভেঙে যায়। দেখেন, অচেনা একজন পাশে দাঁড়িয়ে তাঁর ঠোটের ওপর জোরে জোরে হাত ঘষছে।

ভারতের ম্যাঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে মাভেলি এক্সপ্রেসে বৃহস্পতিবার ঘটেছে এই ঘটনা।

এসি টু টিয়ার কোচে করে যাচ্ছিলেন ২৩ বছরের ওই অভিনেত্রী। সানুষা শক্ত করে লোকটির হাত চেপে ধরে আঙুল মুচড়ে দেন। তারপর চিৎকার করে নিচের বার্থের যাত্রীর সাহায্য চান। কিন্তু তিনি কোনো সাড়াশব্দ করেননি। সাড়া দেননি অন্য যাত্রীরাও।

শেষে এগিয়ে আসেন তার ছবির চিত্রনাট্যকার উন্নি ও রঞ্জিত নামে এক যাত্রী। তারা টিকিট চেকারের খোঁজ করতে শুরু করেন।

ততক্ষণ অভিযুক্তকে একাই ধরে রেখেছিলেন সানুষা। টিকিট চেকার এসে সব শুনে পরের স্টেশনে খবর দেন, খবর যায় রেল পুলিশে। আধঘণ্টা বাদে ত্রিশূরে ট্রেন দাঁড়ালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। সানুষা নিজের বিবৃতি দেন, সেই ট্রেনেই যাত্রা করেন তিরুঅনন্তপুরম।

অভিযুক্তকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি

আপডেট সময় : ০২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮