ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

রাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা, চোটে জর্জরিত ফ্রান্স

  • আপডেট সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দু’বার বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্সের সামনে। শিরোপা ধরে রাখার মিশনে আজ ফ্রান্সের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আল জানুব স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে দু’দল।

প্রতিপক্ষ থেকেও ফ্রান্সের বড় মাথা ব্যথার কারণ ‘চোট’। বিশ্বকাপ ধরে রাখার মিশনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একের পর এক তারকা ফুটবলারের ছিটকে যাওয়া। রাশিয়া বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পল পগবা তো দলে সুযোগই পেলেন না ইনজুরি বাধায়। একই কারণে মাঝ মাঠে ফ্রান্সের বড় শক্তি এনগোলো কন্তেও নেই।

তবে বড় ধাক্কা খেয়েছে শেষ মুহূর্তে করিম বেনজেমাকে হারিয়ে। ফর্মের তুঙ্গে থাকা এই স্ট্রাইকারকে হারানো ফ্রান্সের জন্য বড় ক্ষতি। সদ্য ব্যালন ডি অর’ও জেতা বেনজেমার অভাব পূরণ করা ফ্রান্সের জন্য কঠিনই হবে। বেনজেমার অনুপস্থিতিতে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ অলিভার জিরুর ওপর আক্রমণভাগের মূল দায়িত্ব এসে পড়বে, সাথে আছেন কিলিয়াম এমবাপ্পে ও গ্রিজম্যান।

এছাড়া ব্যাক-আপ গোলরক্ষক মাইক মেইগনান ও সেন্টার-ব্যাক প্রিসনেল কিম্পেম্বেও ফিটনেস প্রমাণে ব্যর্থ হয়েছে। ফিটনেস নিয়ে সমস্যায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাঝে ইনজুরিতে ছিটকে গেছেন আরবি লিপজিগ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকুও। সব মিলিয়ে চোটে জর্জরিত একটা দল নিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামতে হবে দিদিয়ের দেশমকে।

সাথে একটা কুসংস্কার ভয় ধরাতে পারে ফ্রান্সের মনে। ২০০৬ সাল থেকে শিরোপা জয়ী কোনো দল পরবর্তী বিশ্বকাপে গ্রুপ পর্ব পাড়ি দিতে পারেনি।

২০০৬ সালে চ্যাম্পিয়ন ইতালি ২০১০ বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয়। ২০১০ সালে চ্যাম্পিয়ন স্পেন, ২০১৪ সালের প্রথম রাউন্ডেই বিদায় নেয়। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায়। ফলে ফ্রান্সও সেই ভয় পেতেই পারে। তবে সেই ভয় দূর করতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা, চোটে জর্জরিত ফ্রান্স

আপডেট সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২